ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর ফ্রিজ উপহার পেল কুবির ছাত্রী হল


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২২ দুপুর ৪:৬

দৈনিক সকালের সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফ্রিজ অকেজো হয়ে থাকায় ভোগান্তির সংবাদ প্রকাশ হওয়ার পর নতুন ফ্রিজ উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ইনভেন্ট টেকনোলজিস লিমিটেড। বুধবার (১৬মার্চ) কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কাছে ফ্রিজ হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং সাঈদ আসাদ ইকবাল।

এ সময় হলটির প্রভোস্ট সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামসহ হলটির হাউস টিউটর ও ছাত্রী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার প্রসঙ্গে ইনভেন্ট টেকনোলজিস লিমিটেডের এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং সাঈদ আসাদ ইকবাল বলেন, "ছাত্রী হলের ফ্রিজ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকার সংবাদটা দেখার পর আমাদের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজাউল হালিম স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে উপহার দেয়ার ব্যবস্থা নিতে বলেন। কারণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্রয় প্রক্রিয়া বাস্তবায়নে বিলম্ব হতে পারে। তারই প্রেক্ষিতে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ফ্রিজ হস্তান্তর করেছি৷ আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে৷"

এদিকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা৷ হলটির আবাসিক শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম বলেন, এই উপহার পাওয়ায় আমরা অনেক খুশি। কী পরিমাণ দুর্ভোগে যে এতদিন ছিলাম তা বলার মতো না৷ বিশেষ করে সামনে রোজা আসছে, এসময় এটা স্বস্তির খবর। আমার মনে হয় আমার মত অন্যরাও এটা জেনে অনেক খুশি হবে। খাবার নষ্ট হয়ে যাওয়া বা এই ধরনের সমস্যা থেকে এখন মুক্তি মিলবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

হলটির প্রভোস্ট সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান বলেন, অনেক দিন ধরেই ফ্রিজ নষ্ট হয়ে ছিলো, মেরামত করেও চালানো যাচ্ছিলো না। প্রশাসনকে জানানোর পর সমাধানের আশ্বাস পেয়েছিলাম। তবে এর ভেতর এই উপহার পাওয়ায় এখন ছাত্রীদের সমস্যার সমাধান হয়ে গেলো। ইনভেন্ট টেকনোলজিসের কর্মকর্তা  সাইদ ইকবাল আমাদের বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। আমি প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, গত ১২ মার্চ দৈনিক সকালের সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের ফ্রিজ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় আবাসিক শিক্ষার্থীরা দৈনিক ৫ টাকা ও মাসিক ১০০ টাকা ভাড়া দিয়ে আশপাশের দোকানে মাছ-মাংস রাখতে বাধ্য হওয়ার সংবাদ প্রকাশিত হয়।

জামান / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী