ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি চলছে,মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না : পরিকল্পনা প্রতিমন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:১৪

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি চলছে। অথচ দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের কোন হাতে নেই। আমাদের মনে রাখতে হবে, দেশের সকল সেক্টরে উন্নতির সাথে সাথে কৃষি জমি কমে আসছে। যার ফলে কৃষি উৎপাদনও অনেক কমেছে। অপর দিকে আমদানিকৃত দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে নিত্যপ্রয়োজনীয় অনেক দ্রব্যমূল্য কমে আসবে।

১৬ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যমী নারী এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের যে মূল্যস্ফীতি, এটি আমাদানি মূল্যস্ফীতি। এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে সরকারে কিছু করার নেই। তবে সরকারের যেটা করার রয়েছে, এটি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দিয়েছে।

ড. শামসুল আলম বলেন, এদেশে বিভিন্ন সময়ে এসব সুযোগকে কাজে লাগিয়ে মজুদকারীরা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালায়। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার দেখেছি, তার পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে এত দক্ষ সরকার আর দেখিনি।

তিনি বলেন, আপনারা কারো মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুঃখ বুঝেন। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনা নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিক প্রমুখ।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ