পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মোবাইল ডিসপ্লে এবং একটি বাই-সাইকেল জব্দ করেছে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) ভোর প্রায় সাড়ে চারটার দিকে উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং চোরাচালানে ব্যবহৃত ০১টি বাই-সাইকেল আটক করে বিজিবি। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার ) টাকা জানিয়েছেন বিজিবি।
এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জুলকার নাঈন জানান, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Aminur / Aminur
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত