আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
বগুড়ার আদমদীঘির উপজেলা নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে মতবিনময় ও পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহসভাপতি বেনজির রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, মিহির কুমার সরকার, আনোয়ার হোসেন, আবু মুতালেব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, রফিকুল ইসলাম মন্টু, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোমিন খান, হেদায়েতুল ইসলাম নয়ন, পবিত্র কুমার, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনছুর আলী, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, ফিরোজ হোসেন, মাইন উদ্দিন, হুমায়ুন আহমেদ, সামিউল ইসলাম, জুয়েল হোসেনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশি¬ষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহি অফিসারের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। নবাগত উপজেলা নির্বাহি অফিসার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা