ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-১১-২০২৬ বিকাল ৫:৩৯

 দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। শনিবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা ও চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। রোববার বষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৭০টি মাউথ স্পিকার, ১৮০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ২৩৫ পিস মোবাইল চার্জার পিন জব্দ করা হয়।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাÐে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ