বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদার। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানা অমিত কুমার সরকার প,প, অফিসার বাঘা উপজেলা অফিসার ইনচার্জ ওসি সেরাজুল ইসলাম,শিক্ষক অফিসার আবু আঃ মান্নান কৃষি অফিসার,জাফর,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বাঘা থানা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিনসহ ,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পরে সংশ্লিষ্ট সবাই উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা