মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার১০ নং নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নওমুসলিম মোহাম্মদ যোবায়ের হোসেনকে (২৪)কে ১০ শতক জায়গা দান করা হয়েছে। ভোগই উত্তর পাড়ায় অবস্থিত এই জায়গাটির দলিলাদি আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ওই নওমুসলিম যুবকের পূর্ব নাম ছিল যুবরাজ সরকার। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ যোবায়ের হোসেন। তিনি যাতে সমাজে সুন্দর ও স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এই জায়গাটি ক্রয় করে তাকে দান করা হয়।
জায়গার কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক নেতা মোরশেদ আলম হৃদয়, সমাজসেবক শাহজাহান পাটোয়ারী, আব্দুল হালিম, মাস্টার সফিকুর রহমান, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, জহির উদ্দিন ভূঁইয়া, প্রবাসী আহসান উল্লাহ এবং প্রবাসী রোবেল রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। একজন নওমুসলিমকে আশ্রয়, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা প্রদান করা সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব। এই উদ্যোগ কেবল একটি জমি দান নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং একজন নওমুসলিমের পাশে দাঁড়ানোর অনন্য নজির হয়ে থাকবে।অনুষ্ঠান শেষে নওমুসলিম মোহাম্মদ যোবায়ের হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা