ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার,পরিচ্ছন্নতার বিকল্প নেই,এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের অংশ হিসাবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান এর নেতৃত্বে আয়োজিত অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু ছায়েদ,পরিষদের সদস্য হাফেজ মোস্তফা কামাল,কামাল আহম্মেদ,মির্জা আব্বাস, আহম্মেদ শফিউল্লাহ সহ আরও অনেক নেতৃবৃন্দ । তারা বলেন,বাড়ির আশপাশ, ড্রেন, পরিত্যক্ত পাত্র, ফুলের টব ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে।তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্টদের মতে, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব,সচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার।পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাই এগিয়ে এলে ডেঙ্গুমুক্ত ও সুস্থ সমাজ গঠন করা সম্ভব।
Aminur / Aminur
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত