ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৭-৩-২০২২ বিকাল ৫:৪৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ও দুপুরে যোহরের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, "বঙ্গবন্ধু  একজন অবিসংবাদিত নেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু শিক্ষকদের যে শুধু সম্মানের আসনে তুলে ধরেছেন তাই নয় বরং চতুর্থ শ্রেণি কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্রত্বও হারিয়েছেন।"
 
তিনি আরও বলেন, "বঙ্গবন্ধুর জীবনাদর্শ পর্যালোচনা করলে দেখা যায় তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বা খারাপ ব্যবহার করেননি। সংগঠন করেছেন নেতৃত্ব দিয়েছেন কখনো চাঁদাবাজি করেননি। তিনি সব সময় মানুষের জন্য কাজ করেছেন ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
 
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, "শুধু মুখে বললেই হবে না। বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন করে সেগুলো বাস্তব জীবনের প্রতি মুহুর্তে দৃশ্যমান করতে হবে।"
 
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর একে একে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিক, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে