হাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান পলাশ। তিনি ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ শুক্রবার (১৮ মার্চ) রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন নামক ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কি কারণে তিনি ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এসেছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied