ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৯-৩-২০২২ বিকাল ৫:১
প্রগতিশীলতা, অসম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা; এই মূলমন্ত্র নিয়ে পথচলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের। ক্যাম্পাস সাংবাদিকতা করা অথবা সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গড়তে চাওয়া আগ্রহী প্রার্থীদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 
 
জবি প্রেসক্লাবের আয়োজিত কর্মশালায় 'সাংবাদিকতার বেসিক জ্ঞা', সংবাদ উপস্থাপনা, ফিচার লেখার কৌশলসহ নানা বিষয়ে শেখানোর পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককে দেয়া হবে সার্টিফিকেট। কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
 
ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সরাসরি অস্থায়ী বুথে রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪নং কক্ষে সরাসরি অথবা অনলাইনেও আবেদন করা যাবে। রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা।
 
 
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জবি প্রেসক্লাব আয়োজন করেছে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা। সাধারণ শিক্ষার্থীদের সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহী করে তুলতে এই কর্মশালা ভূমিকা রাখবে।
 
সাধারণ সম্পাদক আরমান হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার একটি হচ্ছে লেখালেখি করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শিক্ষার্থীদের এই সুপ্ত প্রতিভা বিকশিত করতে এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে।
 
উল্লেখ্য, প্রতি বছর দেশের স্বনামধন্য সাংবাদিকদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে।
 
 

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে