ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ২:৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা প্রায় ২২ কোটি টিকা দিয়েছি দেশবাসীকে। এর মধ্যে ফাইজার ও মডার্নার ৬ কোটি ১০ লাখ টিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির মানুষ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। এগুলো আমরা জনগণকে দিয়েছি।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আগামী দিনেও যুক্তরাষ্ট্র আমাদের আরও টিকা দেবে জানিয়ে মন্ত্রী বলেন, তারা আমাদের ১৮টি ফ্রিজিংভ্যান দিয়েছে, প্রশিক্ষণে সহযোগিতা করেছে। এছাড়াও প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। তারা আমাদের যেসব সাহায্য-সহযোগিতা যা করছেন, তা আগামীতেও অব্যাহত রাখবেন। আমরা আশা করি যুক্তরাষ্ট্রসরকার এবং জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে। টিকাকেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে ধন্যবাদ জানান তিনি।

এসময় বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেওয়ায় বাংলাদেশ ভালো করেছে, যা সহজ ছিল না। বাংলাদেশ টিকাদানে বড় সফলতা অর্জন করেছে। এখানে শিশু থেকে শুরু করে সবাইকেই টিকা দেওয়া হয়েছে। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বাংলাদেশ আরও উন্নতি করবে। ভবিষ্যতে টিকা লাগলে যুক্তরাষ্ট্র আরও দেবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌমিতা / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত