হাবিপ্রবি’তে আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের যৌথ উদ্যোগে “আইটি ক্যারিয়ার: দি চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) বেলা ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম। ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এর পরিচালক ড. এন এইচ এম রুবেল মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে কিনোট স্পিকার ছিলেন রাইসআপ ল্যাব এর সিইও এরশাদুল হক, স্পিকার ছিলেন সফট অ্যান্ড ফাউন্ডার, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর সিইও আরিফুল হাসান তপু, টেক টেরিয়ান আইটি লিমিটেড এর পরিচালক আনিসুল হক, স্কিল ইউনিভার্সিটি’র ফাউন্ডার অ্যান্ড সিইও রাইসুল কবির। সেমিনার সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়- এর দিক নির্দেশনায় বাংলাদেশ আজ বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পাঠ্যপুস্তকের পড়াশুনার পাশাপাশি তোমাদেরকে দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করায় আমি ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এবং কম্পিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদসহ সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied