ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের জন্য চক্রাকার বাস সার্ভিস চালু করছে জবি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২১-৩-২০২২ বিকাল ৬:০
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাস দিয়ে এ সার্ভিস পরিচালনা করা হবে। 
 
সোমবার (২১ মার্চ) সকালের সময়কে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ।
 
আব্দুল্লাহ আল মাসুদ জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসটি দিয়ে দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাস-সায়দাবাদ-কমলাপুর, শাহবাগ হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে। এভাবে চক্রাকারে চলবে বাসটি। আবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় একই রুটে এ বাসটি চলাচল করবে।
 
পরিবহণ প্রশাসক আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য এমন একটি প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত উপাচার্য স্যার অনুমতি দিয়েছেন। কাল-পরশুর মধ্যে চালু হবে এ বাস সার্ভিস। অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের কাজ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকে। এ সার্ভিস চালু হলে আমাদের শিক্ষার্থীরা সুবিধা পাবে। আবার সন্ধ্যার পর এ সার্ভিসের কারণে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে যেসব শিক্ষার্থী জড়িত তাদেরও সুবিধা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে