ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

১০০ কোটি টাকা খরচ করেও সভাপতি-সেক্রেটারি হতে পারবি না : কুবি ছাত্রলীগ সভাপতি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১১:৩৯
ফেসবুকে দুই-তিনজনকে উদ্দেশ করে '১০০ কোটি টাকা খরচ করেও সভাপতি-সেক্রেটারি হতে পারবি না' বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। তার এই মন্তব্যের পর ছাত্রলীগের কমিটিতে আসতে আর্থিক লেনদেন করতে হয় কি-না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন স্থগিতের খবর সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)'- তে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি পোস্টটি দিয়েছেন বলে স্বীকার করেছেন। 
 
১১ বাক্যে লেখা কুবি ছাত্রলীগ সভাপতির ওই পোস্টে বলা হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি কালকে হলেও এই ২-৩ জন *** (অশোভন সম্বোধন) গঠনতন্ত্র অনুযায়ী ও তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা, প্রমাণসহ অসংখ্য চুরির অভিযোগ, ইয়াবা খাওয়ার ভিডিওসহ বিভিন্ন আমলনামার কারণে সভাপতি-সেক্রেটারি তো দূরের কথা, সাধারণ কোনো পদে আসতে পারিস কি-না দেখব। এত অভিযোগ নিয়ে ১০০ কোটি টাকা খরচ করেও সভাপতি-সেক্রেটারি হতে পারবি কি-না চ্যালেঞ্জ দিলাম।'
 
এই মন্তব্যের জেরে ইলিয়াস হোসেন সবুজকে ছাত্রলীগের পদে আসতে আর্থিক লেনদেন করতে হয় কি না এবং কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'রেজা (কুবি ছাত্রলীগের দ্বিতীয় কমিটির সাধারণ সম্পাদক) তো নানা জায়গায় কোটি কোটি টাকা খরচ করছে। কুমিল্লা দক্ষিণ, মহানগর আওয়ামীলীগের যত নেতা আছে, মিডিয়াসহ সবাইকে সে টাকা দিয়ে বেড়াচ্ছে।'
 
এসব টাকা ছাত্রলীগের কমিটির জন্য দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'কমিটিতে আসার জন্য পরিবেশ তৈরি করতে সে এসব টাকা খরচ করছে।'
 
এক বছরের জন্য অনুমোদিত কুবি ছাত্রলীগের ইলিয়াস-মাজেদ কমিটি পাঁচ বছর ধরেও টিকিয়ে রাখতেও আর্থিক লেনদেনের প্রয়োজন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, যোগ্যতার কারণেই আমার কমিটি আসছে। আমার কমিটি যোগ্যতার কারণে টিকে আছে।'
 
কুবি ছাত্রলীগের দ্বিতীয় কমিটির সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর বিরুদ্ধে কুবি ছাত্রলীগ সভাপতির এমন আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে রেজা বলেন, 'আমার জানামতে তো ছাত্রলীগের কমিটিতে আসতে রাজনীতি করতে হয়, আর্থিক লেনদেন করা লাগে এমন কিছু তো আমি কখনো শুনিনি। যারা এসব কথা বলে তারাই ভাল জানবেন কোথায় কীভাবে আর্থিক লেনদেন করতে হয়৷ আমি কোথাও ছাত্রলীগের কমিটিতে আসার জন্য অর্থ দেইনি। '
 
ফৌজদারি মামলা এবং মাদক গ্রহণের অভিযোগের ব্যাপারে রেজা বলেন, 'আমার নামে যদি এসব থেকে থাকে তবে সেটা দেখার জন্য প্রশাসন আছে, কেন্দ্রীয় ছাত্রলীগ আছে। এটি তো উনার (ইলিয়াস) দেখার বিষয় না।'
 
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানজিমুল শিমুল বলেন, 'ছাত্রলীগের কমিটিতে আসতে আর্থিক লেনদেনের কোনো প্রশ্নই আসে না। ইলিয়াস যা বলেছে তা তার একান্ত ব্যক্তিগত মতামত। তার কথায় কিছু হবে না। ছাত্রলীগের একটি গঠনতন্ত্র আছে সে অনুযায়ী স্বচ্ছ উপায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি হবে।'
 
তিনি আরো বলেন, 'কুবির কমিটি মেয়াদোত্তীর্ণ। তা যে কোনো সময় তা ভেঙ্গে দেওয়া হবে। কমিটি অনেকদিন হয়ে যাওয়ায় সে হয়তো এসব বলছে। তার মন্তব্যের ব্যাপারে প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।'

এমএসএম / জামান

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম