'তুমি' বলে সংবোধন করায় শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ নেতা
'তুমি' বলে সংবোধন করায় মারধরের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমান। সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ফটোকপি দোকানের পেছনে নিয়ে তাকে মারধর করেন ১২তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মারধরের শিকার আনিছুর রহমান বলেন, আমি চায়ের দোকানে বসেছিলাম। তখন ওয়াকিল ভাই এসে আমাকে জিজ্ঞাসা করেন আমি কোন ব্যাচের। তখন আমি উনাকে তুমি বলে সংবোধন করে বলি, আমি ভার্সিটির ১৩তম ব্যাচের। এরপর তাকে বলি, মিরাজ কি তোমার বন্ধু৷ এতে আমার সাথে কথা কাটাকাটি শুরু হয়৷ পরে প্রকাশ ফটোস্ট্যাট থেকে ডেকে দোকানের পেছনে নিয়ে আমাকে মারধর শুরু করেন৷ এ সময় তিনি আমার চোখের নিচে আঘাত করেন।
মারধরের ব্যাপারে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বলেন, আমি মারধর করিনি। সে আমাকে 'তুই' বলে সংবোধন করে এবং আমার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে। আমি এটা না করাতে, সেখানে কিছু ছেলে ছিল। তাদের সঙ্গে হাতাহাতি হয়৷
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত। জানামাত্রই আমি ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেলে পাঠাতে বলেছি।
অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না, জানতে চাইলে তিনি বলেন, আগে আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করছি। তারপর প্রক্টোরিয়াল বডি বসে অভিযুক্তের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied