সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থীসহ আহত ৩
মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (২১মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এরমধ্যে হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি জানান, আমরা ১০-১২ জন কয়েকটি মোটরসাইকেলে করে একসাথে যাচ্ছিলাম৷ পথিমধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সাথে যে ছোট ছোট পিলার থাকে, তার সাথে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।
এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজখবর নিয়ে দেখছি৷ যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।
এমএসএম / জামান
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে