বুবলীর পর বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এক সময় ছিলেন সংবাদ পাঠিকা। এখন তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা। ‘বসগিরি’ দিয়ে এই মাধ্যমে অভিষিক্ত বুবলী এরইমধ্যে করেছেন এক ডজনের বেশি সিনেমা। ‘শাহেনশাহ’ সিনেমার নায়িকা রোদেলা জান্নাতও এক সময় সংবাদ পাঠ করতেন। এবার বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা। তার নাম রেহনুমা মোস্তফা।
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সিনেমাটিতে তাকে দেখা যাবে নায়ক ইমনের বিপরীতে। আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় শাপলা মিডিয়া।
এটির তৈরি হয়েছে করোনা মহামারির ওপর। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও।
শাহ আলম মণ্ডল বলেন, ‘করোনার মহামারি নিয়ে এই সিনেমার গল্প। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে।’
এখন দেখার বিষয় ছোট পর্দার রেহনুমা মোস্তফা বড় পর্দায় কতটা সফল হতে পারেন!
এমএসএম / এমএসএম
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়