৩ লাখ রুপির পোশাকে ভাইরাল নোরা ফাতেহির ছবি!
দামি জিনিসপত্র ব্যবহার করা তারকাদের একটি বিশেষ শখ। বাড়ি-ঘর, গাড়ি, ঘড়ি, ব্যাগ ও পোশাকে তারকারা অনেক টাকাই ব্যায় করে থাকেন। সেসব নিয়ে আলোচনাও হয় প্রায়। এবার ৩ লাখ রুপির পোশাক পরে আলোচনার জন্ম দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।
একজন ড্যান্সার এবং ফ্যাশন আইকন হিসেবে জনপ্রিয় তিনি। যখন যে পোশাকই পরেন তাকে দেখতে চমৎকার লাগে। ভক্তদের নজর কাড়ে। বিশেষ করে বডিকন, সূক্ষ্ম গাউন এবং কো-অর্ড পোশাকে তাকে দারুণ মানায় বলেই মত দেন ভক্তরা।
নোরা ২২ মার্চ স্ট্র্যাপলেস ফ্লোরাল পোশাকে তার কিছু ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেসব ছবি। ভারতীয় গণমাধ্যম বলছে, নোরার পোশাকটি মার্চেসা স্ট্র্যাপলেস ফিগার-হাগিং গাউন ছিল। হালকা সাজে তাকে সুন্দর লাগছিল। এর আনুমানিক মূল্য ৩ লাখ রুপি! ডিজাইনার মানেকা হরিসিংহানি নোরাকে এই পোশাক তৈরি করে দিয়েছেন।
নোরা ‘হুনারবাজ: দেশ কি শান’ নামে একটি রিয়েলিটি শোতে উপস্থিতির জন্য এই ফুলের পোশাকটি পরিধান করেছিলেন।
এদিকে শেষবার নোরা ফাতেহিকে গুরু রনধাওয়ার গানের ভিডিও 'ডান্স মেরি রানি'-তে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত