ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে মশার উপদ্রব কমাতে ঔষধ ছিটালো প্রশাসন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৩:২২

মশার উপদ্রব কমাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফগার মেশিন দিয়ে ঔষধ দেয়া হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।বুধবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, হলগুলোতে এ ঔষধ দেয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম বলেন, সন্ধ্যা হলে মশার যন্ত্রনায় বসাই যায় না। আজকে ঔষধ দেয়ায় মশার উপদ্রব কিছুটা কমবে বলে আশা করি। 

নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী তারতিলা হাসান বলেন, হলে মশার যন্ত্রনায় বসা কষ্টকর হয়ে পড়েছিল। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মশার ঔষধ দেয়া হলো দেখলাম। বিষয়টা স্বস্তির। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান মো: মিজানুর রহমান বলেন, আজকে মশার উপদ্রব কমানোর জন্য ঔষধ দেয়া হয়েছে। এটা আগেই দেয়া যেত যদি বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের ভেতর থাকতো। এখন সিটি কর্পোরেশনকে অনুরোধ করলে তারা এসে  দিয়ে যায়। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী