ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-পাঠান


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১০:৪৫
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২২-২৩ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবির ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দীন পাঠান। 
 
বুধবার (২৩ মার্চ ) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায়  নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড.  ফিরোজ আহমেদ ও ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল আলম। 
 
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক কালজয়ীর রিপন চন্দ্র শীল, যুগ্ম-সম্পাদক ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমীম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবজমিনের এস জে আরাফাত, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ টুডের নুমান রাশেদ। পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে এস আহমেদ ফাহিম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের  বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি  ফজলে এলাহী ফুয়াদ ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রতিনিধি মো. ফাহাদ হোসেন হৃদয়। 
 
উল্লেখ্য, দুপুর১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শফিউল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?