হাবিপ্রবিতে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগিতায় এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউয়ার একাডেমি (আইডিইএ) এর তত্ত্বাবধানে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), আইডিইএ প্রকল্প, বিসিসি, আইসিটি ডিভিশন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, তোমরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউয়ার একাডেমি (আইডিইএ) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদকে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” কর্মশালায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied