ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে ৪র্থ আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৫:৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৪র্থ আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চের সামনে ভলিবল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ও ক্রীড়া কমিটির আহ্বায়ক  অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ,  প্রক্টরিয়াল বডির সসদস্যবৃন্দ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, অনেকদিন পর আবারও ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা খেলার মাঠে ফিরতে পারছে। আমরা আমাদের নতুন ক্যাম্পাসে খেলার মাঠ প্রস্তুত করে ফেলেছি। অন্যান্য সুবিধা নিশ্চিত করতেও কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের বাসেই শিক্ষার্থীরা খেলার মাঠে যাতায়াত করবে। খেলা শেষে বাসে করেই চলে আসবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে