ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

তারকা দম্পতিদের ভালোবাসা দেখে নতুন করে প্রেমে পড়তে শিখছেন জিৎ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ১২:১

প্রেম আছে, জিৎ আছেন, নারীরা তাকে নিয়ে উদগ্রীব হবেন না, তা হয়? পর্দার বাইরে অভিনেতাকে ঘিরে সচারচর এমনটাই ঘটেছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হলো না! হোক না সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার। আধঘণ্টা ধরে তাকে নানা প্রশ্ন করলেন নারী সাংবাদিকেরা! 

জিৎ সেই বিস্ময় গোপন করেননি। পাশাপাশি, আধঘণ্টা ধরে ঝোড়ো ব্যাটিং করে গেলেন স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইসমার্ট জোড়ি’র সঞ্চালক। 

বড় পর্দার তারকা ছোট পর্দায় সঞ্চালনায়, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। এ দিন জিৎ জানালেন, সঞ্চালনার পাশাপাশি তারকা দম্পতিদের ভালবাসা দেখতে দেখতে নতুন করে প্রেমে পড়তে শিখছেন তিনি! 

সাক্ষাৎকারে অভিনেতা সেজেছিলেন সাদা-গাঢ় নীল প্রিন্টের শার্টে। অনুষ্ঠানে তার পরনে দুধসাদা শার্ট, স্যুট, প্যান্ট। শুধু ওয়েস্ট কোট লাল টুকটুকে! সঞ্চালনার মাধ্যমে হৃদয়ের কথাই আরও একবার বলতে চলেছেন তিনি। 

তিনি বলেন, যারা এত দিন ধরে ভালোবেসে এসেছেন একে অন্যকে তারা আগামী দিনগুলোতেও একইভাবে ভালোবাসুন পরস্পরকে। যাদের প্রেমে ভাটা তারা শো দেখে শিখে নিন, কীভাবে ভালোবাসতে হয়! 

সাক্ষাৎকারে সঞ্চালক বলেছেন, প্রথম সিজন তারকা দম্পতিদের নিয়েই। হয় স্বামী নয় স্ত্রী তারকা হবেন। বিভিন্ন ধরনের খেলা বা কাজ করতে হবে তাদের। এভাবেই তারা এগিয়ে যাবেন এক পর্ব থেকে আরেক পর্বে। তবে এই খেলার আদল ‘বিগ বস’-এর মতো নয়। পরবর্তী সিজন থেকে হয়তো সাধারণ দম্পতিরা অংশ নিতে পারবেন। 

বড় পর্দায় জিৎ আর প্রেম সমার্থক। ছোট পর্দায় প্রেমের শো সঞ্চালনা করতে গিয়েও কি একই অনুভূতি তার? জিতের রসিকতা, মনে হলো এখনও রোমান্সে আমিই সেরা!

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী