আসছে ঈদ এ গিয়াস উদ্দিন সেলিম এর ‘পাপ-পুণ্য’
জনপ্রিয় নাট্য এবং চলচিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এর সর্বশেষ সিনেমা ‘পাপ-পুন্য’ সামনে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে।ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি,চঞ্চল চৌধুরী,সিয়াম আহমেদ,শাহনাজ সুমিসহ আরো অনেকে।গতকাল বৃহস্পতিবার রাতে সিনেমাটির পোস্টার লুক প্রকাশিত হয়।‘মনপুরা’ সিনেমার পর দীর্ঘ ১০ বছর পর চঞ্চল চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম এর সাথে এই সিনেমায় কাজ করলেন।
২০০৯ সালে মনপুরা সিনেমার পরিচালনার মাধ্যমে চলচিত্র পরিচালক হিসেবে আবির্ভাব ঘটে গিয়াস উদ্দিন সেলিমের যা বাংলাদেশের দর্শক মহলে অনেক সাড়া ফেলেছিল।পরবর্তীতে ২০১৮ সালে ‘স্বপ্নজাল’ চলচিত্র নির্মাণ করেন এবং তার লাভ ট্রিলজি শেষ হতে যাচ্ছে ‘পাপপুণ্য’ চলচিত্র দিয়ে। ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিলো ‘পাপ-পুণ্যে’ সিনেমার শুটিং এবং মাত্র একমাসে তা শেষ করা হয়।চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর তা বিনা কর্তনে ছাড়পত্র পায় এবং প্রশংসিত হয়। করোনার জন্য এর মুক্তির তারিখ পিছিয়ে আসন্ন ঈদুল ফিতর দিন ধার্য করা হয় ।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!