ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ১০:৪৩
১৯৭১ সালের ২৫ মার্চ স্মরণে ‘গণহত্যা দিবস’ পালন করেছে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। শুক্রবার ( ২৫ মার্চ) জেদ্দায় যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।
 
দিবসটি উপলক্ষে কনসুলেট জেনারেল প্রাঙ্গনে দিবসের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও মুক্তিযুদ্ধে সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
 
এছাড়া দিবসটি স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর রাজনৈতিক কামরুজ্জামান ভূইয়া।
 
কাউন্সিলর আজিজুর রহমান এর সঞ্চালনায় পরে ১৯৭৫ সালের ২৫শে মার্চ নির্মম গণহত্যার দিবসের উপর সৌদি আরবের পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
 
২৫ মার্চের কাল রাত্রিতে অপারেশন সার্চ লাইটের নামে নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদারদের চালানো গণহত্যার নিন্দা জানিয়ে আলোচনা সভায় ১৯৭১ সালের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা
 
আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের।
 
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্ব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সেদিন যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল তা বিশ্বের ইতিহাসে বিরল।
 
আলোচকরা গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে গণহত্যা দিবসের উপর নির্মিত তথ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে কনসুলেটের সব কর্মকর্তা–কর্মচারী, রাজনৈতিক সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার

ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়

জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ