কুবি'র বাংলা বিভাগের মোমবাতি প্রজ্বলন
২৫ মার্চ ভয়াল কালো রাতের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ বিভাগের করিডোরে মোমবাতি প্রজ্বলন করেছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় এ মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলনের আগে ভাষা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় বিভাগের করিডোরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাষা সাহিত্য পরিষদের ভিপি নূর উদ্দিন রাসেল, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান।
এ সময় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার কথা তুলে ধরেন। এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
মোমবাতি প্রজ্বলনের সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান ও প্রত্নতত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied