নতুন করে আসছে রাজ্ এর ‘ফ্যামিলি ক্রাইসিস…রিলোডেড’
দেশের অন্যতম নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ্ এর ‘ফ্যামিলি ক্রাইসিস’ মেগা সিরিয়াল ধারাবাহিক নাটক নতুন করে এবং নতুন গল্প নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নামে প্রচার হতে যাচ্ছে ।নাটকটি ৩০শে মার্চ থেকে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার ৮.৪০ মিনিটে এটিন বাংলায় এবং ৯.১০ মিনিটে সিনেমাওয়ালা ইউটুব চ্যানেল এ প্রচারিত হবে ।‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকটি মূলত একটি পরিবারের সদস্যদের সম্পর্কের তারতম্য এবং সুখ-দুঃখ নিয়ে নির্মিত হয়েছিল যা বাংলাদেশের দর্শক মহলে অনেক জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীতে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন গল্প নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নির্মাণ করলেন মোস্তফা কামাল রাজ্।যেহেতু নাটকটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত তাই এর প্রত্যেকটি চরিত্রই মুখ্য ভূমিকা পালন করে।নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ,শহীদুজ্জামান সেলিম ,মনিরা মিঠু ,রুনা খান ,শবনম ফারিয়া ,সারিকা সাবাহ ,শামীম হাসান সরকার ,মুকিত জাকারিয়া ,তামিম মৃধা,তানজিম হাসান অনিক,অপ্সরা অহনা সহ আরো অনেকে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের পারিবারিক বাস্তবতার গল্প নিয়েই গড়ে উঠেছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’।দর্শক মনের বিনোদনের খোরাক মিটানোর জন্যই মোস্তফা কামাল রাজ এর এই প্রচেষ্টা এবং তিনি ভবিষ্যতে আরো ভালো ভালো নাটক দর্শকদের উপহার দিতে চান বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!