ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শিবিরকর্মী সন্দেহে জবির ১২ শিক্ষার্থী গ্রেফতার, তিন দিনের রিমান্ড


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ১১:২০
পুরান ঢাকার ধূপখোলায় মেস বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালী জোন পুলিশ। গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
শুক্রবার (২৫ মার্চ) ভোর ৪টা নাগাদ রাজধানীর গেন্ডারিয়া থানার অন্তর্গত ধূপখোলার ১৬বি/১ দীননাথ সেন রোডের একটি বাড়ি থেকে গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। আটক শিক্ষার্থীদের কাছ থেকে শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, নিষিদ্ধ বই, মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
গ্রেফতার শিক্ষার্থীরা হলেন—জবি’র সংগীত ১৩ ব্যাচের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা ১৩ ব্যাচের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান ১৩ ব্যাচের তৌহিদুর রহমান, লোক প্রশাসন ১৪ ব্যাচের মো. মেহেদী হাসান (মাহদী), ইতিহাস ১৪ ব্যাচের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান ১৪ ব্যাচের ইব্রাহিম আলী,  রাষ্ট্রবিজ্ঞান ১৫ ব্যাচের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান ১৫ ব্যাচের আবদুর রহমান (অলি), হিসাববিজ্ঞান ১৬ ব্যাচের রওসন উল ফেরদৌস, বাংলা ১৬ ব্যাচের শ্রাবণ ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান ১৬ ব্যাচের তৌহিদুর রহমান।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'তাদের আটক করে আদালতে চালান করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গ্রেফতারকৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম পেয়েছি।'
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, 'বিষয়টি আমরা অবগত আছি। আমরা বলেছি কেউ নির্দোষ হলে যেন হয়রানির শিকার করা না হয়।'

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে