জবির ছাত্রী হলে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে দুই মাস আগেই। কিন্তু এখনও এসব যন্ত্র প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি হল কর্তৃপক্ষ।
জানা যায়, এম আর কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান হলে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো বসিয়েছিল গত বছরের ১১ জানুয়ারি। এ যন্ত্রগুলো এক বছর পরপর নতুন করে বসাতে হয়।
এদিকে এ বছরের ১৭ মার্চ থেকে হলে ওঠা শুরু করেছেন ছাত্রীরা। তারা বলছেন, নতুন হলে উঠলাম এখন অগ্নিনির্বাপক যন্ত্র দেখি মেয়াদোত্তীর্ণ। ছাত্রীদের আশা, হল কর্তৃপক্ষ দ্রুতই যন্ত্রগুলো পরিবর্তন করবে।
এদিকে কোহিনূর এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলা হচ্ছে, হল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কেউ সাড়া দিচ্ছে না। যার কারণে নতুন যন্ত্র বসানোও সম্ভব হচ্ছে না।
এম আর কোহিনূর এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দীন নাহিদ সকালের সময়কে বলেন, ‘অগ্নিনির্বাপক যন্ত্রগুলো রিফিল করার জন্য ওনাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। যেহেতু যন্ত্রগুলো আমরা লাগিয়েছি। এখন কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরেও তো একটা জবাবদিহিতা আছে। এটি তো নিরাপত্তা ইস্যু।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আমি আজকেই বিষয়টি দেখব। আর ওরা (কোহিনূর এন্টারপ্রাইজ) মনে হয় প্রকৌশল দপ্তরের সঙ্গে কথা বলে কাজটি করেছিল। এখন আমি হলে বসি। আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আমি অফিসিয়ালি দেখব রিফিলের প্রক্রিয়াটা কী।’
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied