মহান স্বাধীনতা দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ও মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও দুই লাখ সম্মান হারানো মা-বোনদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ‘বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি' শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বাঙালি জাতির বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি।
এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো: মিরাজুল আল মিশকাত, সহ-সভাপতি মো: আবির আল রাশিক, সাধারণ-সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য মোঃ আবু সাহেব, মোঃ হাবিবুর রহমান সাধারণ সদস্য গোলাম ফাহিমুল্লাহ ও তানভীর হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত বলেন, "বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলো বলেই বাঙালি জাতি নয় মাসে তাঁর সুযোগ্য নেতৃত্বে বিজয় লাভ করতে পেরেছিলো। আমি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের। একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল মা-বোনদের যারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন"।
এদিকে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রগতিশীল শিক্ষক ফোরাম, ডীনবৃন্দ, অনুষদীয় সমিতিসমূহ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হাবিপ্রবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এমএসএম / এমএসএম
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান
বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা
Link Copied