মহান স্বাধীনতা দিবসে চলো পাল্টাই ফাউন্ডেশনের আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠন " চলো পাল্টাই ফাউন্ডেশন " কর্তৃক তৃতীয় বারের মতো আয়োজিত আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে মার্চ ( শনিবার) চলো পাল্টাই ফাউন্ডেশন কর্তৃক তৃতীয় বারের মতো আয়োজিত আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ২০২২ এর চূড়ান্ত পর্ব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটির প্রাথমিক পর্বে নোয়াখালীর দশটি স্কুলের নবম-দশম শ্রেনীর প্রায় ২৫০০ ছাত্রছাত্রী থেকে সেরা ১০০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ২৬ শে মার্চ সকাল ১০-১১ টায় পর্যন্ত চূড়ান্ত পরীক্ষায় অনুষ্ঠিত হয় ।
এরপর পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুল শিক্ষার্থীসহ চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি এর উপদেষ্টা এবং সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে।
পুষ্প স্তবক অর্পন শেষে চলো পাল্টাই ফাউন্ডেশনের সদস্যরা নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে স্কুল শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস পরিদর্শন করে দেখান। দুপুরের খাবারের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি এর প্রধান উপদেষ্টা ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিম হোসাইন, এবং প্রভাষক মোঃ সাকিব বিশ্বাস ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চলো পাল্টাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস. কে ফয়সাল আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সফিউল আলম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে ফলাফল ঘোষণা ও সমাপনি বক্তব্য প্রদান করেন সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ জামান মিয়া। এসময়ে, চূড়ান্ত পর্বে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট এবং প্রথম দশ জন বিজয়ীর জন্য বিশেষ পুরষ্কার বিতরণ করা হয় ।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য