ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অনেক আগেই দিলারা হাশেমের একুশে ও স্বাধীনতার সম্মাননার প্রাপ্তি ছিল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ২:৩৬
দিলারা হাশেম একজন কথা সাহিত্যিক, সংগীত শিল্পী, নিউজকাস্টার ও অংকন শিল্পী ছিলেন সেই  ষাট দশক থেকে। সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তী তাঁর সিনেমায় অভিনয় করার অনুরোধ করেছিলেন তাঁকে কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে অপারগতা জানিয়েছিলেন । ১৯ মার্চ এই মহান ব্যক্তিত্বের জীবনাবসানে দেশে এবং প্রবাসে বাংলা ভাষাভাষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মতো এই বিশাল মানুষটি ১৯৭৬ সালে বাংলা একাডেমী পাওয়ার পর এ পর্যন্ত একুশে ও স্বাধীনতা পদক লাভ করেননি বলে অনেকেই অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মৃত্যূর পর ওয়াশিংটনের বাংলাদেশ দুতাবাস থেকে কেউ শোক জানাতে জাননি বলেও অনেকে দুঃখ প্রকাশ করেন । 
 
২৫ মার্চ নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন মিলনায়তনে আয়োজিত হয় ‘স্মৃতিতে অমর দিলারা হাশেম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। আয়োজন করে সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম। শুরুতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দু’জন কিংবদন্তী বেতার ও টিভি ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী ও রোকেয়া হায়দার। ইচ্ছে থাকলেও শারিরীক কারনে শেষ মুহুর্তে বক্তব্য রাখতে পারেননি আরেক দু’জন কিংবদন্তী মাসুমা খাতুন ও সরকার কবীরুদ্দিন । 
নিউ ইয়র্কের অনেক বিশিস্টজন , সাংবাদিক , লেখক ও মুলধারার রাজনীতিবিদ দিলারা হাশেমের বিশেষ প্রয়ানে শ্রদ্ধাঞ্জলি  জানাতে এই অনুষ্ঠানে আসেন। শিল্পী রুপা চৌধুরী ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি গেয়ে প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ২৬ মার্চের সম্মানে একমিনিট নীরবতা পালন করা হয়। চার দশকের  তাঁর অত্যন্ত স্নেহধন্য ও ঘনিস্ঠ সাংবাদিক লেখক আকবর হায়দার কিরন এই বিশেষ অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও উপস্থাপক । দিলারা হাশেমের কথা বলতে গিয়ে বারবার অশ্রুভারাক্রান্ত হয়েছেন তিনি। গেলো অগাস্টে তাঁর জন্মদিনে টেলিফোনে শেষ কথা হয় ও সাক্ষাৎকার নেন জনাব কিরন। এর আগে তিনি ভিওএ’র ৭৫ বর্ষপুর্তি অনুষ্ঠানে এবং চার বছর আগে ভার্জিনিয়ার ফোবানায় সাক্ষাৎকারও  নিয়েছিলেন তাঁর। 
দিলারা হাশেমের স্মৃতিতে এই বিশেষ আয়োজনে তাঁর জীবনের দিক নিয়ে আলোচিত হয় বক্তারা। প্রবাসের সবচেয়ে বয়োজ্যেস্ঠ বিশিস্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ তাঁর সাথে কতো স্মৃতিময় উল্লেখ করে বলেন, তাঁর জীবদ্দশায় একুশে ও স্বাধীনতা পেলে আমরাও কিযে খুশী হতাম। নিউ ইয়র্কের বই মেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবে তাঁর বহুবার যোগদান এবং সম্মাননা পাওয়া অত্যন্ত স্মৃতিময় হয়ে থাকবে। বিশেষ করে দিলারা হাশেম ও রোকেয়া হায়দার বইমেলায় একসাথে আসা সবার কাছে যেন বিশেষ আকর্ষন ।  দিলারা হাশেমের জীবন নিয়ে আলোকপাত করেন সাংবাদিক ও লেখক মিনহাজ আহমেদ।অনেকেই সরকারের প্রতি দাবী জানান দিলারা হাসেমের মতো একজন বিশাল মানুষটির নামে যেন ঢাকায় একটি সড়ক নামকরন করা হয়।
 
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুলধারার ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, লেখক সাইদ তারেক, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, উদিচীর নেতা এম ই চৌধুরী শামীম, টিভি ব্যক্তিত্ব হাসানুজ্জামান সাকি, সংস্কৃতিজন গোপাল সান্যাল ও রিমন ইসলাম। অনুস্ঠানে আরও উপস্থিতদের ভেতর রয়েছেন সম্পাদক মাহফুজুর রহমান, ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সম্পাদক মনওয়ারুল ইসলাম, লেখক শেলী জামান খান, লেখক সাংবাদিক মনিজা রহমান, শিল্পী জাহেদ শরীফ, সম্পাদক এমডি হামিদ, টিভি উপস্থাপক আইরিন রহমান, সাংবাদিক তফাজ্জল লিটন, বিশিস্ট ব্যাংকার রেশাদ খান, বাংলা টিভির মোহাম্মদ আমজাদ হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা