বৈশাখের গানে নাচলেন গায়িকা দোলা
২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান আছিয়া ইসলাম দোলা। এরপর গত চার বছরে নিজের গায়কী দিয়ে সংগীতাঙ্গনে দারুণ অবস্থান তৈরি করেছেন।এবার পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন দোলা। শিরোনাম ‘এলোরে বৈশাখ’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন দোলা। সংগীতায়োজনে আদিব কবির।
বৈশাখের আমেজের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে গানটির ভিডিও। যেখানে বৈশাখী আবহে সেজে নেচেছেন গায়িকা দোলা। সঙ্গে আছেন সাজ্জাদ চৌধুরী, ইশরাত জাহান, মুকুল জামিল প্রমুখ। ভিডিওটি পরিচালনা করেছেন এমএইচ রিজভী।দোলা বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। সে উৎসবকে সামনে রেখেই আমি গানটির কথা ও সুর করেছি। গায়কীতেও বৈশাখের আমেজ আনার চেষ্টা করেছি। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখে এটি আমার ভক্ত-শুভাকাঙক্ষীদের জন্য বিশেষ উপহার। আশা করি সবার ভালো লাগবে।
এ গায়িকা আরও জানান, আগামী ২৯ মার্চ ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে ‘এলোরে বৈশাখ’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!