ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হিজাব পরিহিত অবস্থায় সেবা নিশ্চিতের দাবি ইবি ছাত্রীদের


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ২:৫৪

হিজাব-নিকাব পরিহিত অবস্থায় মহিলাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় হিজাব-নিকাব পরিহিত অবস্থায় জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্টসহ রাষ্ট্রীয় সকল সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সংবিধানের ৪১(১) অনুচ্ছেদ অনুসারে পর্দা করা আমার সাংবিধানিক অধিকার’, ‘কান দেখানো ছবি নয়; বায়োমেট্রিকস-এ সব হয়’, ‘বায়োমেট্রিক পদ্ধিতে জাতীয় পরিচয়পত্র কেন নয়?’-সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা মেয়েরা পর্দা করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হই। চাকরির সাক্ষাৎকারে গেলে আমাদের পর্দা খুলে মুখ দেখাতে হয়, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম। চাকরি বা সরকারি সেবা নিতে যদি আমাদের ধর্মীয় বিধান লঙ্ঘন করতে হয়, তাহলে আমাদের ধর্মীয় স্বাধীনতা কোথায়? আমরা কি কোনো বাজারের পণ্য যে, চেহারা দেখিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ করতে হবে? যারা হিজাব-নিকাব পরিধান করে, তাদের জন্য বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়া হোক। 

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ