ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইবিতে তিন দিনব্যাপী বই মেলা শুরু


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ২:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই মেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এই আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ড. সরোয়ার মুর্শেদ, পরিসংখ্যান বিভাগের ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রফেসর ড. বাকি বিল্লাহ বিকুল ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য রুমি নোমান। আয়োজকেরা জানান, তিনদিন ব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালে মোট ২৫টি  স্টলের মধ্যে ২৩টিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি দুই স্টলে মিডিয়া কর্নার ও স্পন্সরের প্রদর্শনী স্টল এবং ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত চলবে বইমেলা। একইসাথে বিকেল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা

ডিআইইউতে ছাত্রদলের কমিটি, সভাপতি রাকিবুল-সম্পাদক ইব্রাহিম