জসিম উদ্দিনের কথায় কন্ঠশিল্পী ইমন খান’র ‘রুপা বিবেকটা তোর মরে গেছে
সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটিতে কন্ঠ ও সুর করেছেন ইমন খান। সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।
গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন,কন্ঠশিল্পী আকাশ মাহমুদ আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের চাহিদার বিষয়ে মাথায় রেখে গানটি লেখা হয়েছে। খুব সহজেই শ্রোতাদের হৃদয়ে ঠাই করে নেবে গানগুলো। তাছাড়া গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।
পরিচালক বলেন, গীতাকার জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। আশা করছি দর্শকরা ভালো ভাবে নিবে।
শাকিলা বলেন, বেশ কিছু দিন বিরতির পর নতুন কোন গানে মডেল হিসেবে কাজ করেছি। গানের কথা এবং ইমন ভাইয়ের গাওয়া অনেক ভালো হয়েছে। বলতে গেলে নতুন গানটি খুব ভালোলেগেছে। আশা করি গানটির গল্প আর গান সবার ভীষণ ভালোলাগবে।
ইমন খান বলেন, জসীম উদ্দিন আকাশ ভাইয়ের লেখা গানটির কথা খুব আবেগী। যে কারণে ভীষণ দরদ দিয়ে গানটি গাইতে হয়েছে। জসীম ভাই দেশের বাইরে থাকেন। কিন্তু গানের প্রতি তার ভীষণ ভালোবাসা, আবেগ। যে কারণে গান লিখতে ভালোবাসেন, আমিও তার লেখা গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
Link Copied