স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের আলোচনা সভা
যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) স্থাানীয় সময় দুপুরে লন্ডনরোডস্থ শেফিল্ডের ১৭ অ্যাসলাইন রোডস্থ ইউ-মিক্স সেন্টার লোফিল্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলকু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফিল্ডের লর্ড মেয়র Councillor Gail Smith.
সভাপতির বক্তব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্থানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। আমাদের মহান মুক্তিযুদ্ধ এ দেশের আপামর জীবনকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন। পৃথিবীর ইতিহাসে এত ত্যাগ, এত মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। লব্ধ অভিজ্ঞতা সত্ত্বেও এত বছর পরে আমরা দেশের ইতিহাসে তার সঠিক প্রয়োগ করতে পারিনি। বিএনপি, জামায়াত সরকার দেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করার জন্য নানা রকম পাইতারা করেছে।তাদের সরকারের আমলে ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধ সম্পর্ক্য ভূল শিক্ষা দেওয়া হতো যে কারণে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারিনি দেশের সঠিক ইতিহাস। সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ ও সমাজ গড়ে তুলতে আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অভিশাপ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তি পায়, তার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিক ভাবে চেষ্টা করছে আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধে সঠিক ইতিহাস পৌছে দেবার জন্য। শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষা- প্রযুক্তির প্রসার, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে সকল অঙ্গনে। এ ধরনের উন্নয়ন কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,Shadow Minister (Climate Change and Net Zero) Olivia Blake MP, Police and Crime Commissioner South Yorkshire United Kingdom Dr Alan Billings, Ladz Mayor of Sheffield Rachel Broun, Councillor Lewis Dagnall, Councillor Mohammad Maroof.
এছাড়া আরো বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামলী লীগ নেতা, ওসমান মিয়া, মোবারক আলী, আব্দুল মতিন, আহমদ হোসেন হেলাল, নাজমূল সিদ্দিকী, এম আহনাম আলী, মতিউর রহমান শাহীন, নাজমূল হক বাবুলসহ অনেকে। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন, হামিদুর রহমান লেমন ও নীলা পাল।
এমএসএম / এমএসএম
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার