১৭ মিনিট দেরি, কান্না করেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা
ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভোরের বিমানে গন্তব্য ছিল কলকাতা থেকে আমদাবাদ। বোর্ডিংয়ের সময় ভোর ৪টা ৫৫ মিনিট ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন ৫টা ১২ মিনিটে। এয়ারলাইন কর্মীদের ৪০ মিনিট ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিলেন এই অভিনেত্রী। যাতে তাকে বিমানে উঠতে দেওয়া হয়। কিন্তু তারা তার অনুরোধ উপেক্ষা করেন। শেষ পর্যন্ত ফ্লাইট মিস করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আমদাবাদ একটি ছবির শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু বিমান সংস্থার অবহেলার কারণে তার পরিকল্পনাটি নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঘটনাটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাতে লিখেছেন, আমদাবাদের ফ্লাইট ধরার জন্য কলকাতা এয়ারপোর্টে যাত্রীদের ১৯ নম্বর গেট দিয়ে বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ৪টা ৫৫ মিনিটে। কিন্তু তিনি সেখানে পৌঁছান ৫টা ১০ থেকে ৫টা ১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে।
এয়ারলাইন্সে ভ্রমণ অভিক্ষতা কথা বলে লিখেছেন ‘এই এয়ারলাইন্সে কমপক্ষে ৭-৮ বার ভ্রমণ করেছেন। এমনকী এয়ারলাইন্সের কর্মীদের অনুরোধে তাদের সঙ্গে ছবিও তুলেছেন। কোনো ধরনের দোষ ছাড়াই তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ঋতুপর্ণা। বিমান কর্তৃপক্ষ বলছে তারা আমার নাম ঘোষণা করেছে ও ফোন করেছে। কিন্তু আমি কোনো কল পাইনি। বিমান কর্তৃপক্ষকে আমি বার বার অনুরোধ করেছি। সঠিক সময়ে শ্যুটিং না গেলে প্রযোজকের সমস্যা হবে। শুটং বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা আমার কোনো কথা কানে তোলেননি।
টানা ৪০ মিনিট তার সঙ্গে কথা হয় কর্মীদের। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তাদের অনুরোধ করেন বিমানে উঠতে দিতে। কিন্তু তার সমস্যা কেউ বুঝতেই চাননি। অথচ তিনি দেখতে পান বিমানটি তখনও দাঁড়িয়ে। বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি। মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেতে পারছি না। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব আছে।
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’