রমজানে বিদ্যালয় খোলা রাখা না রাখা সরকারের বিষয় : হাইকোর্ট
‘রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা না রাখার সিদ্ধান্ত সরকারের পলিসির বিষয়। এখানে আমরা কী করতে পারি?’ বুধবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের অবকাশকালীন বেঞ্চ এ কথা বলে।
এদিন পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য করা রিটের বিষয়টি আদালতে উপস্থাপিত হয়। এটি উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
এর আগে ২৭ মার্চ পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এতে বিবাদী করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস হবে। এরপর ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এসময়ের মধ্যে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।
আদেশে আরো বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা