বিএনসিসি কুবি প্লাটুনের নবীন এবং প্রবীণ ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের নবীন এবং প্রবীণ ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ডিজিটাল কনফারেন্স রোমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর নবীন এবং প্রবীণ ক্যাডেটদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) প্লাটুনের প্লাাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোহাম্মদ হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুন কমান্ডার মোসা: শামসুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ কবির বলেন- যারা শৃঙ্খলা চর্চা করে অবশ্যই তারা পরবর্তী জীবন সফল হবে। জীবনের শেষ্ঠ সময় হলো এই বিশ্ববিদ্যালয় জীবন। এই সময় আর কোনদিন আসেনি আর আসবেও না। নিজেকে তৈরির জন্য এবং দেশের সেবা করার জন্য আপনারা বিএনসিসিতে এসেছেন। আপনারা অন্য আট-দশটা শিক্ষার্থীর চেয়ে পৃথক। পড়াশোনার পাশাপাশি দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য আপনারা নিজেদের বিলিয়ে দেন। দেশের ক্রান্তিকালে দেশের সেবায় আপনারা ঝাপিয়ে পড়বেন। একজন। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে
গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
Link Copied