ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি'তে সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৩১-৩-২০২২ বিকাল ৫:৫৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের নিরাপত্তা বলয়ের জন্য সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে।  প্রতিষ্ঠার ১৫ বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়টিতে নেই কোন সীমানা প্রাচীর। ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগের ৪ মাসের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুদীপ এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর । এসময় উপাচার্য বলেন, ‘আমি ক্যাম্পাসে এসেই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে স্পিড ব্রেকার তৈরি করি। নজরুলের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসকে স্মার্ট ক্যাম্পাস করার পদক্ষেপ হিসেবে আজকের এই শুভ ক্ষণে আমরা সীমানা প্রাচীর স্থাপন করার কাজ শুরু করতে যাচ্ছি।'

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন প্রফেসর আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী ও সাধারণ সম্পাদক তুহিন অবন্ত, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ ,জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত