গৌতমের কোরিওগ্রাফীতে ‘ম্যাকয়’ ফ্যাশনের ফটোশুটে দীঘি
বাঙালি উৎসবপ্রিয়। যে কোনো উৎসবে পোশাকে তারা বৈচিত্র চায়। কিছুদিন পরেই পহেলা বৈশাখ এবং এর পরেই ঈদ। আসন্ন দুটি উৎসব উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও এবং ফ্যাশন হাউসগুলোর ফটোশুটে অংশ নিচ্ছেন তারকারা।সম্প্রতি তারই ধারাবাহিকতায় ‘ম্যাকয়’ ফ্যাশন হাউসের ফটোশুটে অংশ নেন প্রার্থনা ফারদিন দীঘি। এর কোরিওগ্রাফী করেন গৌতম সাহা।রাজধানীর উত্তরায় এর শুট করা হয়। ক্যামেরায় ছিলেন মেহেরাব। ট্রেন্ডির গহণা ব্যাবহার করা হয় এর ফটোশুটে।
গৌতম ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ কিছু কাজ করেছেন। সেখানে কয়েকটি ফ্যাশন হাউজের মডেল ও কোরিওগ্রাফি করেছেন। এছাড়া দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। ‘শর্টকাট’ ও ‘এটা আমাদের গল্প’ নামে সিনেমা দুটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।এর আগে গৌতম সাহা তন্ময় তানসেনের ‘রানআউট’ চলচ্চিত্রে অভিনয় করেন। বেশ কিছু নাটকেও দেখা গেছে তাকে। এছাড়া তার হাতে বেশ কিছু কাজ রয়েছে বলে জানান গৌতম।
আসছে পহেলা বৈশাখ ও ঈদকে কেন্দ্রকরে গৌতম সারা কাজের ব্যস্ততা বেড়েছে। নিয়মিত ফটোশুট করছেন তিনি। কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদকে সামনে রেখে ফটোশুটের ব্যস্ততা বেড়েছে। ঈদের নতুন ডিজাইনের পোশাকের জন্য ফটোশুট করছে ফ্যাশন হাউজগুলো। নতুন কনসেপ্ট নিয়ে দেশের জনপ্রিয় মডেল ও তারকাদের নিয়ে শুট করছি। আগামীকাল ‘আহাম’ ফ্যাশন হাউজের শুট করা হবে।’
এমএসএম / এমএসএম
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়
ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ
বিরল অর্জনে অশ্রুসিক্ত সুইফট, পরিবারকে দিলেন কৃতিত্ব
এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিবও
Link Copied