টফি অ্যাপে বাংলায় তুর্কি সিরিজ ‘হায়াত মুরাত’
জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ ‘হায়াত মুরাত’ এবার দেখা যাবে দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। ৭ এপ্রিল থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপে যে কোনো নেটওয়ার্ক থেকে সিরিজটি দেখা যাবে।
হায়াত নামের এক তুর্কি তরুণীর জীবনকে কেন্দ্র করে এই সিরিজ। নানা বাধা-বিপত্তির পর সে ইস্তানবুল শহরে একটি চাকরি খুঁজে পায়। তার জীবন সংগ্রাম এবং সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে এই সিরিজে।
এর শ্রেষ্ঠাংশে আছেন বুরাক ডেনিজ, হান্ডে এরসেল, ওউজান কারবি এবং ওজকান তেকদেমির।
‘টফি’র পরিচালক আবদুল মুকিত আহমেদ বলেন, “তুর্কি সিরিজ বাংলাদেশে ভীষণ সমাদৃত। বাংলালিংক টফি দর্শকদের জন্য সেরা তুর্কি বিনোদনের সম্ভার নিয়ে আসতে চায়। ‘দ্য গ্রেট সেলজুক,’ ‘কুরুলুস ওসমান’ এবং ‘সূরা’-এই তুর্কি সিরিজগুলো টফি দর্শকদের চাহিদার শীর্ষে। আমি বিশ্বাস করি ‘হায়াত মুরাত’ও দর্শকের মন জয় করবে।”
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত