ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ২:১৯

বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগের পর যারা মাঠপর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন,তাদের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ এপ্রিল) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১তম, ১২২তম এবং ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণ, তারা যেন কখনও সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো এই স্বাধীনতা।

তিনি বলেন, যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন মানুষের কথা চিন্তা করবেন, যে এলাকায় কাজ করবেন. সে এলাকা সম্পর্কে জানতে হবে, সে এলাকার মানুষের আচার-আচরণ সম্পর্কে জানতে হবে। জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কিভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবচেয়ে ভালো সুযোগ রয়েছে।

২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে রূপকল্প প্রণয়ন করেছে সরকার, তার বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তারাই মূল কারিগর হবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জামান / এমএসএম

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে