গুচ্ছতে নয়, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার দাবি ইবি শিক্ষকদের
গুচ্ছ পদ্ধতিতে না গিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণের পক্ষে মত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (২ এপ্রিল) এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।
সম্মেলনে সমিতির নেতারা জানান, শিক্ষার্থীদের আর্থিক, শারিরীক ও মানসিক দূর্ভোগ লাঘবের জন্য গুচ্ছ পদ্ধতি প্রবর্তন করা হলেও পরীক্ষা পরবর্তী সময়ে এর চিত্র সম্পূর্ণ বিপরীত। গুচ্ছ ভর্তিতে অব্যবস্থাপনার ফলে ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষার্থীকে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এছাড়া ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তাদের ভর্তির টাকাও ফেরত দেয়া হয়নি। ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে এখনও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি।
তারা আরো বলেন, আমরা মনে করি যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু হয়েছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গুচ্ছ পদ্ধতির নানা সমস্যার কথা বিবেচনা করে আগামী ভর্তি পরীক্ষায় নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এর পরেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি সংক্রান্ত কোন কাজে অংশগ্রগহণ করবে না।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানূর রহমান, সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক ড. মিজানুর রহমান ও সদস্য ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষকরা আমাকে বিষয়টি জানিয়েছে। কিছুদিন পরে ইউজিসি ও ভিসি পরিষদের মিটিং আছে। সেখানে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরবো।
এমএসএম / জামান
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ
কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য
সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা