এপ্রিলে বন্যা-ঘূর্ণিঝড়ের আভাস
দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিছু স্থানে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের জন্য গতকাল রোববার বেলা ১১টায় ঢাকা ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রে সশরীরে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা করে এপ্রিল মাসের জন্য কিছু পূর্বাভাস দেয়া হয়।
এক মাস মেয়াদি এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। অন্যত্র ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, এ মাসে কোথাও কোথাও ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এপ্রিল মাসে দেশের কিছু স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।
এ মাসে সিলেট বিভাগে দেশের মধ্যে সর্বোচ্চ ১৩ দিন বৃষ্টি হবে। ঢাকা ও ময়মনসিংহে হবে আট দিন। সবচেয়ে কম পাঁচ দিন বৃষ্টি হবে খুলনায়।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির