ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

হাবিপ্রবি ক্যাম্পাসে নেপালি শিক্ষার্থীর গায়ে হলুদ!


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ১২:২৬
গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া হবে না বন্ধুদের, তাই ক্যাম্পাসেই বান্ধবীর হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন কনের সহপাঠীরা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে হয়ে গেলো এমনই এক আনন্দময় মুহূর্ত। 
 
নেপালের মেয়ে সৃজানা বি সি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী। গত শুক্রবার (১ এপ্রিল) ক্যাম্পাসের কৃষি বনায়ন রিসার্চ ফিল্ডের পাশে বাংলাদেশের সংস্কৃতিতে সৃজানার গায়ে হলুদের আয়োজন করেন কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল কনের আইবুড়ো ভাত, কনেকে আলতা দেয়া এবং সবশেষ গায়ে হলুদ দেয়া।
 
গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মাসুমা পারভেজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্য অনুষদের নেপালি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
সৃজানার সহপাঠী সিয়াম-উল-হক রাসেল জানান, নেপালে সাধারণত বাঙালিদের মতো গায়ে হলুদ হয় না, তাই সৃজানার খুব ইচ্ছা ছিল আমাদের দেশীয় সংস্কৃতির মতো আমরা যেন ওর গায়ে হলুদের আয়োজন করি। ইদের ছুটিতে আমাদের বান্ধবীর বিয়ে। আমাদের পক্ষে নেপালে সৃজানার বাসায় যাওয়া সম্ভব নয়। তাই প্রিয় বান্ধবীর গায়ে হলুদের আয়োজন করে ফেলেছি নিজেরাই। নুসরাত নওরীন অর্পা, সুমাইয়া বিন্থি, আফসানা মুবাশ্বেরা সূচনাসহ বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছি।
 
সৃজানার আরেক বান্ধবী নুসরাত নওরীন অর্পা বলেন, ক্যাম্পাস জীবন শেষে কে কোথায় থাকব সেটা বলা যাচ্ছে না। কারো বিয়েতে যাওয়ার সৌভাগ্য হবে কি-না ঠিক নেই। সৃজানার বাসায় যাওয়া আমাদের পক্ষে  সম্ভব নয়, তাই বান্ধবীর গায়ে হলুদের দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করা আরকি। সব মিলিয়ে অনেক ভালো লাগছে, যতটুকু আশা করিনি এরচেয়ে ভালো হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও অনেক ভালো একটা দিন কেটেছে।
 
কনে সৃজানা উচ্ছ্বসিত কণ্ঠে জানান, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি কখনই ভাবিনি যে আমার বন্ধু-বান্ধবীরা আমার গায়ে হলুদের আয়োজন এভাবে করবে। আমাদের নেপালের সংস্কৃতি এমনটা নয়। বাংলাদেশি সংস্কৃতিতে আমার এই গায়ে হলুদ আমার জীবনে বিশেষ স্মৃতি।

এমএসএম / জামান

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান

প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব

পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের ব্যাখ্যাতলব

নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন

টানা ১৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি