ঈদে দুস্থদের ১ লাখ ৩৩০ টন চাল দেবে সরকার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে দুস্থদের খাদ্যশস্য সহায়তার অংশ হিসেবে ১ লাখ ৩৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এক্ষেত্রে দেশের মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি হারে চাল দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভাভিত্তিক বিতরণের জন্য সরকার ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।
ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।
একই সঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
এমএসএম / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির