ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের নিকট নোবিপ্রবি প্রশাসনের ৫ লাখ টাকার চেক হস্তান্তর


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ২:৭
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারের নিকট ৫ লাখষ টাকার চেক হস্তান্তর করেছে নোবিপ্রবি প্রশাসন। নিহত অজয় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্বষের শিক্ষার্থী ছিলেন।
 
মঙ্গলবার (৫ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের  নিজ কার্যালয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো.  দিদার-উল-আলম নিহত অজয় মজুমদারের মা পাপিয়া রানী দাসের হাতে ৫ লাখ টাকার চেক প্রদান করেন।
 
এ সময় উপাচার্য অজয়ের মত্যুতে শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এসএম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগর পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ দা) মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ। 
 
উল্লেখ্য, গত ৭ ডিসম্বর নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময়  ট্রাকচাপায় অজয়ের মত্যু হয়। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?